আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় জমি সংক্রান্ত বিরোধে জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন গুরুত্ব আহত হয়েছেন। রোববার (১৮) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক আমুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এতে একই পরিবারের মৃত নুর আহমদের স্ত্রী রৌশন আরা বেগম (৬০), ছেলে মোহাম্মদ সোলায়মান (৪০), মোহাম্মদ হুসাইন (৪৫), মোহাম্মদ ইউনুছ (৪৬) ও মোহাম্মদ ইলিয়াছ (২৮) গুরুত্ব ভাবে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ঘটনায় একই এলাকার সিরাজুল হকের পুত্র মো. ওসমান (৩২), মোস্তাক আহমেদ (৩০), মো. মোজাফ্ফর (২৪), বাহাদুল হকের পুত্র মো. জাহেদুল হক (২৭), মো. শহীদ (২৩) ও মৃত বাঁচা মিয়ার পুত্র সিরাজুল হক (৫৫) কে আসামী করে আনোয়ারা থানায় মঙ্গলবার (১৯ মে) দুপুরে ইলিয়াছ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। আহতদের মধ্যে রৌশন আরা বেগমের অবস্থা আশস্কাজনক।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার সিরাজুল হক ও বাহাদুল হকের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো মৃত নুর আহমদ পরিবারের সদস্যদের সাথে। বসত ভিটার জমি নিয়ে কয়েক দফায় সামাজিক সালিশী বৈঠকও হয়েছে। জায়গাটার উপর রয়েছে আদালতে নিষেধাজ্ঞাও। কিন্তু করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে সিরাজুল হকের পরিবার জায়গায় স্থাপনা নির্মাণ করতে গেলে বাঁধা দেয় মৃত নুর আহমদের পুত্র।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন ইউপি মেম্বার মোহাম্মদ সোলাইমানও। এসময় দু’পক্ষের কথাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুত্বভাবে নুর আহমদের স্ত্রীসহ চার পুত্র আহত হন।
বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান বলেন, ওই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে সালিশী বৈঠক একটি সিদ্ধান্ত হয়েছিলো। কিন্তু সালিশী বৈঠক না মেনে সিরাজুল হক বাহাদুল হকের পরিবারের লোকজন আদালতে একটি নিষেধাজ্ঞা নিয়ে আসে। কোনো জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকলে কোনো পক্ষ কোন কিছু স্থাপনা করতে পারে না। গতকাল তারা আদালতকে অমান্য করে কাজ করতে গেলে দু’পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, গুয়াপঞ্চক এলাকার জমি বিরোধ নিয়ে মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে ইলিয়াছ নামে এক ব্যক্তি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।








