আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড খলিফের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়রা ও আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে মালামালসহ ঘরগুলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আহমদ হোসেন ও মোহাম্মদ হোসেন বলেন, বৈদ্যুতিক পাকা থেকে শর্টসার্কিট লেগে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী।








