নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালত: ৬ জনকে ১৮ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় সড়কের দুইপাশে ফুটপাত দখল করে অবৈধ ভাবে ব্যবসা করাই ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার বটতলী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী।
অভিযান কালে, রাস্তার দুপাশে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করছেন যার ফলে জনসাধারণ রাস্তায় চলাচল করতে জনদুর্ভোগে পড়ছেন। এসব দোকান উচ্ছেদ করা হয়। ৬ জন ব্যক্তিকে দন্ড বিধি ১৮৬০ এর ২৯০ ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করেন এবং মালামাল জব্দ করেন। জব্দকৃত মালামাল স্থানীয় এতিমখানায় বিলি করে দেই।