নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন দোকানকে জরিমানা

আনোয়ারায় মুদির দোকানে পণ্যের নেই কোন মূল্য তালিকা, পাওয়া গেলো মেয়াদহীন ও মেয়াদোত্তীর্ণ দই রসমালাইসহ বিভিন্ন পণ্য।

এসব অপরাধে উপজেলার ছত্তারহাট বাজার এলাকার তিনটি মুদির দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ।

তিনি বলেন, বুধবার (৬ নভেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উল্লেখিত অপরাধে তিনটি মুদির দোকানকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়৷ এরকম অভিযান অব্যাহত থাকবে।