Site icon CPLUSBD.COM

আনোয়ারায় মাদকের বিরুদ্ধে দৃশমান পরিবর্তন চাই : জেলা পুলিশ সুপার

আনোয়ারা প্রতিনিধি : জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল হক পিপিএম বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন এবং আপনার এলাকার মাদক ব্যবসায় জড়িতদের তথ্যও পুলিশকে দিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আনোয়ারা থানা পুলিশের আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলার সদর এলাকার একটি কমিউনিটি সেন্টারে থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রাম দক্ষিণ আফরোজুল হক টুটুল।

থানার সহকারি পুলিশ পরির্দশক বিকাশ রুদ্রের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সদর চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, সাধারণ সম্পাদক নিউটন সরকার, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা শামসুল হক মাষ্টার, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক জাহেদুল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ সেন, সাধারণ সম্পাদক সাগর মিত্র, সদর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি উৎপল সেন, সেকান্দর আলী, মহিলা আওয়ামীলীগের নেত্রী সাজেয়া বেগম, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ নেত্রী নাসরিন সোলতানা শিমু।

প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমি ও আমার সহকর্মীরাও জিরো টলারেন্সে থাকবো। সদ্য ভারপ্রাপ্ত ওসির উদ্দ্যেশ করে বলছি, আনোয়ারায় মাদকের বিরুদ্ধে আমি দৃশমান পরিবর্তন চাই। এখানে কোনো অপরাধী বা কিশোর গ্যাং নতুন করে তৈরী না হয় সেদিকে কঠোর নজর রাখবেন। আগামীবার আসার আগে যাতে শুনতে পাই আনোয়ারায় ঠিকই দৃশমান পরিবর্তন হয়েছে। ক্লাসে প্রথম বেঞ্চে বসা মানুষটাও অপরাধের সাথে জড়িত থাকতে পারে, কিন্তু কাউকে ছাড় দেওয়া যাবে না। মাদকসেবীদের কোনো বয়স নেই। তাকে পাহারা দিবে কে? আপনার ছেলে-মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে সময় কাটাচ্ছে নজর রাখতে হবে আপনাকে।