আনোয়ারা প্রতিনিধি : বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের দাবী বাস্তবায়ন পরিষদের সভাপতি ও চট্টগ্রাম রাউজান উপজেলার স্বাস্থ্য সহকারি মোঃ হুমায়ূন রশিদ চৌধুরীকে বিনা অপরাধে বদলির প্রতিবাদে মানববন্ধন করেন আনোয়ারা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন।
মঙ্গলবার দুপুরে উপজেলার শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আনোয়ারা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃমিজান উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, নোমান হোসাইন, মোঃএনাম, শাকিলা আরা বেগম, ইয়াসমিন সুলতানা শিবলী, মনিকা পাল, নূর বেগম, আব্দুল জব্বার, ঝিনু আরা, পাপিয়া চৌধুরী, নাসিমা চৌধুরী ও ইয়ার মোহাম্মদ সহ প্রমুখ।
মোঃ মিজান উদ্দিন জানান, চট্টগ্রামের রউজান উপজেলা স্বাস্থ্য সহকারী ও বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের চট্টগ্রাম দাবী বাস্তায়ন পরিষদের সভাপতি মোঃ হুমায়ূন রশিদ চৌধুরীকে বিনা অপরাধে পঞ্চগড়ের তেতুলিয়া বদলি করা হয়েছে। বিনা কারণে তাকে বদলি করার কারণে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এই বদলি আদেশ স্থগিত করে পূনরায় পূর্বের কর্মস্থলে বহাল রাখার দাবী জানাই।
তিনি আরও জানান, ১৯৯৮ সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্বাস্থ্য সহকারীদেরকে টেকনিক্যাল পদ মার্যাদা করার দাবী ছিল । কিন্তু ২২ বছর হয়ে গেলেও এই দাবী পূরণ করা হয়নি। শীঘ্রই দাবী না মানা হলে কর্মবিরতির কঠোর হুশিয়ারি দেওয়া হয়।








