Site icon CPLUSBD.COM

আনোয়ারায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক পরিবারের সংবাদ সম্মেলন

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় মিথ্যা মামলার প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের পরিবার।

মঙ্গলবার বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাজী ইব্রাহিমের পুত্র কাজী মোহাম্মদ সোলাইমান।

এ সংবাদ সম্মেলনে বলা হয়, গত (২৯ ডিসেম্বর) মঙ্গলবার উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার কাজী বাড়ির মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে ভাঙচুর স্বর্ণংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় কাজী ইব্রাহিমের পরিবারে সদস্যদের বিরুদ্ধে একই এলাকার কামাল উদ্দিনের ছেলে মো. মোরশেদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় করা মামলাটি মিথ্যা ও বানোয়াট। তাদের দাবী, তাদের হয়রানী করার উদ্দ্যেশে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এ মামলা প্রতাহারের দাবী জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ ইউচুপ, আবুল বশর, শওকত ওসমান, মোহাম্মদ ইব্রাহিম, আসাদুজ জামান, মোহাম্মদ সাকিব, শাহাদাত ওসমান, মোহাম্মদ ইমন, মোহাম্মদ মিনহাজসহ মামলার শিকার পরিবারের সদস্যরা।

জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এঘটনায় থানায় মামলা করেছে মো. মোরশেদ নামে এক ব্যক্তি। তা এখন আদালতে বিচারাধীন রয়েছে।