Site icon CPLUSBD.COM

আনোয়ারায় মুক্তিযুদ্ধা ঈমাম ও গ্রাম পুলিশদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বীর মুক্তিযুদ্ধা, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও গ্রাম পুলিশসহ অসহায়, কর্মহীণ ৮শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করলেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।

সংগঠনের ধারাবাহিক ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আনোয়রা উপজেলা প্রসাশনের সার্বিক সহযোগিতায় গত শুক্রবার (১ মে) মাদ্রাসা-এ আরবীয়া খাইরীয়া মাঠে রায়পুর ও বারশত ইউনিয়নের মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও এতিম-অসহায় দুস্থ ৫শ ও শনিবার (২ মে) উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযুদ্ধা, গ্রাম পুলিশ ৩শ পরিবারের মাঝে এসব খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কালে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, সহকারি কমিশনার (ভূমি)তানভীর আহমেদ চৌধুরী, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাঝে মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, জানে আলম, মো. সোলাইমান, মো. ইয়াছিন হিরু,এমএ কাইয়ুম শাহ, অসিম কুমার দেব, নাজিম উদ্দিন চৌধুরী, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মওলানা সোহেল সালেহ, মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল, সিনিয়র সদস্য আবরার ছালেহ প্রমুখ।

বিতরণ কার্যক্রম শেষে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, স্বেচ্ছাসেবী সংগঠন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গত এক মাস ধরে আনোয়ারায় ধারাবাহিক ভাবে বিভিন্ন পেশাজীবি,শ্রমজীবি ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে আসছে, তারই অংশ হিসেবে গত শুক্র ও আজ শনিবার উপজেলার বীর মুক্তিযুদ্ধা, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও গ্রাম পুলিশসহ ৮০০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।