আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় দুস্থ অসহায় মানুষকে কর্মমুখী ও স্বাবলম্বী করার লক্ষ্যে বখতিয়ার সোসাইটি যাকাত ফান্ড কর্তৃক হতদরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে অটোরিকশা, ভ্যান গাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার বখতিয়ার পাড়ায় সোসাইটি কার্যালয় প্রাঙ্গণে বখতিয়ার সোসাইটির আয়োজনে এবং দেশীহোপ ফাউন্ডেশন ও বখতিয়ার প্রবাসী সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় এ বিতরণের আয়োজন করেন।
বিতরণ অনুষ্ঠানে বখতিয়ার সোসাইটির সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ।
সাধারণ সম্পাদক মোস্তাক শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, সোসাইটি যাকাত ফান্ডের প্রধান সমন্বয়ক তাহের হোসেন, অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান, মাওলানা কাজী মুহাম্মদ জাফর, মাওলানা মুহাম্মদ ওসমান গনি, মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান ও মাওলানা ক্বারী মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।
এসময় লটারির মাধ্যমে ছিরা-বটতলী, চাঁপাতলী ও পশ্চিমচাল গ্রামের হতদরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে ৬টি অটোরিকশা, ২টি ভ্যান গাড়ি ও ৫৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।






