আনোয়ারায় যাত্রী বেশে ছিনতাই। মোঃ সোহেল (৩০) নামের এক ব্যবসায়ীকে মারধর করে ৪৫ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বটতলী মোহছেন আউলিয়া সড়ক ভোলা শাহ মাজারের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত অবস্থায় আনোয়ারা মেডিকেলে চিকিৎসা নেওয়া হয়। মোঃ সোহেল জানান, উপজেলার বটতলী রুস্তম হাটে পার্টসের ব্যবসা করেন তিনি।
প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একটি অজ্ঞাত সিএনজি অটোরিকশায় উঠে রওনা দেন। অটোরিকশাটি বটতলী মোহছেন আউলিয়া সড়ক ভোলা শাহ মাজারের দক্ষিণ পার্শ্বে পৌঁছালে সিএনজির পিছনের সিট হতে একজন যাত্রী তার জুতা পড়েছে বলে গাড়ি থেকে নামে। এসময় পিছনে থাকা যাত্রী বেশে ছিনতাইকারী ধারালো কিরিচ নিয়ে দাঁড়ায় ও তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। সিএনজিতে থাকা যাত্রী ও ড্রাইভার সহ ৪ জন মিলে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। সাথে থাকা নগদ ৪৫ হাজার টাকা, একটি মোবাইল সেট ও আশা ব্যাংকের ইস্যুকৃত কিস্তির পাশ বই ছিনিয়ে নিয়ে মারধর করে রাস্তার পাশে বাঁশবাগানের মধ্যে ফেলে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে চলে যায়।
এ ঘটনায় আনোয়ারা থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ জানান, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। আমরা শীঘ্রই ছিনতাইকারীদের আটক করতে পারব ও মালামাল উদ্ধার করতে সক্ষম হব।








