নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৫আগষ্ট) সকালে উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহঃ) মাজার প্রাঙ্গনে চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপি’র আহবায়ক কমিঠির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের নির্দেশে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর খান, আনোয়ারা উপজেলা সেচ্ছাসেবক দল নেতা এস.এম ইমতিয়াজ (পিন্টু), আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মুছা, মিজান , আবদুল্লাহ, জিয়া রহমান (মিজান), করিম, আজাদ , আশিক, আরমান, টিটু, জাহেদ, করিম, এরফান, আজাদ, আনোয়ার, আসিক, এনাম, আনোয়ারা কলেজ ছাত্রদল নেতা মোরশেদ, বটতলী কলেজ ছাত্রদল নেতা মিজান, আজিজ খান ও আরিফ প্রমুখ।