Site icon CPLUSBD.COM

আনোয়ারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জামালের দাফন সম্পন্ন

আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বারশত ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার গুন্দীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল তার মরদেহে জাতীয় পতাকা রেখে সশস্ত্র সালাম প্রদর্শন করে। এর আগে জানাজা নামাযে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজল করিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দীন (৬৮) সোমবার (৯ মার্চ) দুপুর ১টার সময় ইন্তেকাল করেন। (ইন্না……….রাজিউন) তার ২ছেলে ৩মেয়ে ১স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও রাজনৈতিক গুনগাহী রেখে যান।