নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, আরও ১৫ জন শনাক্ত

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলায় আবারো নতুন করে ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে।
এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬২ জন দাঁড়াল। উপজেলা স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গত মঙ্গলবার ও বুধবার ৫৩টি নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার (১৩ জুন) রাতে এসব পরীক্ষার ফলাফলে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নতুন করে আক্রান্তদের ট্রাফিক পুলিশ কনস্টেবল মো: খলিলুর রহমান ও ইজ্জত আলী (উভয়ে চাতরী ট্রাফিক জোনে কর্মরত), ৬ জন কাফকো কর্মকর্তারা হচ্ছেন সেলিম রেজা (৩১), আবু সায়েদ (৪৫),আমির হোসাইন (৫৬),মো: জয়নাল আবেদীন (২৮),মো: সেলিম (৫৭),নজরুল ইসলাম (৩২) সহ সবাই কাফকো হাউজিং কলোনীতে বসবাস করেন, স্বাস্থ্যকর্মী সাকিলা আরা (২৮)।
বাকি আক্রান্তদের মধ্যে উপজেলার,দুধ কুমড়ার তৌহিদুল ইসলাম (৩২) তিনি বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় বসবাস করেন, চাতরীর বদরুজ্জামানের বাড়ীর ইমতিয়াজ উদ্দীন (২৪), আইরমঙ্গলের মৃত সিরাজ মাষ্টারের স্ত্রী সামছুন্নাহার (৬৫), ইফতেখার হোসেন শহীদ (৩৫), বান্দরবানের (বর্তমানে বখতিয়ার পাড়া আকবরি মসজিদের পার্শ্বে ভাড়া বাসায় থাকেন। আর বাকী ২ জন শহরের নাসিরাবাদের ওয়াহিদুল আলম (৩৩) ও নোয়াখালীর মো: আতিকুর রহমান (৩২)। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, আনোয়ারায় এ পর্যন্ত ৪০২ নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৯ জন সুস্থ ও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের সবাই সুস্থ রয়েছেন, তারা হোম আইসোলেশনে থাকবেন।