আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মো. আব্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গহিরা সাঙ্গু স্টেশন সংলগ্ন শঙ্খ নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন আব্বাস।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
আব্বাস দীর্ঘদিন থেকে এলাকাটিকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এর আগেও কয়েকবার তাকে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তানভীর হাসান চৌধুরী বলেন, নদী থেকে বালু উত্তোলন করা আইনত অপরাধ। শঙ্খ নদী থেকে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করি। পরে ড্রেজারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

