আনোয়ারা প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম’র ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আনোয়ারায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন আনোয়ারা উপজেলা যুবদল৷
রবিবার (৩০ মে) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুর রহমান, দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন শিপু, বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সহ-দপ্তর সম্পাদক জামাল, আনোয়ারা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ফারুক, সাবেক যুগ্ম আহবায়ক বাহাদুর, আহমদ নুর, মোরশেদ, রাশেদুল ইসলাম রাশেদ, বাহাদুর, ইখতিয়ার সাঈদ মানিক, লোকমান, সদস্য মন্নান দোলোয়ার, সেলিম, সিরাজ, ওয়াজেদ, শহীদ, ডাঃ রফিক, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন, হাশেম, আরমান, শাহেদ ও তারিফ প্রমুখ।
মিলাদ, কিয়াম ও স্থানীয় কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশবাসীর জন্য দোয়া কামনায় মোনাজাত করা হয়।

