Site icon CPLUSBD.COM

আনোয়ারায় শহীদ বশরুজ্জামান চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় মুক্তিযুদ্ধে চট্টগ্রামের প্রথম শহীদ বশরুজ্জামান চৌধুরীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গড়া বশরুজ্জামান স্মৃতি ছাত্র পরিষদ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

এসময় বশরুজ্জামান স্মৃতি ছাত্র পরিষদের যুগ্ম সচিব ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য আজিজুল হক আজিজের সভাপতিত্বে ও সমন্বয়ক মাউসুফ উদ্দিন মাসুমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সদস্য সাহাবুদ্দিন হেলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজাদ সিকদার, সাবেক সাধারন সম্পাদক শাহজাহান টিপু, শাহাদাত হোসেন, ইউপি সদস্য দরফ আলী, জেবল হোসেন, হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ওসমান গনি মনছুর, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজির আহমদ বেট্টা, সাধারন সম্পাদক মোহাম্মদ ফরিদ, সভাপতি মোহাম্মদ ফোরকান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সভাপতি নুরুল হক, সাধারন সম্পাদক আমির হোসেন, ছাত্র পরিষদের সদস্য ও বিদ্যালয় শিক্ষক সাংবাদিক মোরশেদ হোসেন, ছাত্র পরিষদের সহ সমন্বয়ক রুহুল আমিন, মাঈন উদ্দিন আরিফ, এলমুল বাহার শেওয়ানা, ছাত্র পরিষদের সদস্য মোঃ মঈনুল ইসলাম, ঈসা খান, মোঃ শরীফ, মোঃ রিজওয়ানুল হক সোহেল, আরিফ খান জয়, মোঃ শাহ আলম, আইয়ুব, নিজাম শেওয়ানা, মইনুদ্দিন জুয়েল, ঈসমাইল খান জয়সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সহ প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ বশরুজ্জমান আনোয়ারার গর্ব ও অহংকার। মহান স্বাধীনতা আন্দোলনে বীর চট্টলার তিনি প্রথম শহীদ। তার এই উৎসর্গ পুরো আনোয়ারাবাসীকে গর্বিত করেছে। এই মহান শহীদ যেমন নিজের রক্ত দিয়ে আনোয়ারাবাসীকে গর্বিত করেছেন তেমনি তার নামে অলংকৃত বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় পুরো বরুমচড়াকে আলোকিত করেছে জ্ঞানের আলোয়।

মিলাদ, কিয়াম ও ইফতার বিতরণ শেষে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি ও শহীদ বশরুজ্জামান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা ও দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।