আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় আসন্ন শারদীয় দূর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে আনোয়ারা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে আনোয়ারা থানা মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকারের সঞ্চালনায় পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, সাবেক সভাপতি কল্লোল সেন, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র ও লায়ন অজিত কুমার নাথ সহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ওসি দুলাল মাহমুদ বক্তব্যে বলেন, থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পূজা মণ্ডপের স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত এবং আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখা সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে। এবছর উপজেলার ২১৯ টি পূজা মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।








