নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় শাহ্ মালেকীয়া যুব কনফারেন্স অনুষ্ঠিত

আনোয়ারায় আধ্যাত্বিক সংগঠন শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ’র কুতুব শরীফ দরবারের ২০ তম ওরশ শরীফের পূণর্মিলনী উপলক্ষে শাহ মালেকীয়া যুব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে আনোয়ারা সিইউএফএল এর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় যুব কমিটির নির্বাহী সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুতুব শরীফ দরবারের শাহাজাদা আতিকুর মিল্লাত আল কুতুবী।

উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুর রউব চৌধুরী টিপু।

প্রধান বক্তা কেন্দ্রীয় যুব কমিটির সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন আল মালেকী।

বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক এইচ.এম সানাউল্লাহ্ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. কায়সার, সাইফুল ইসলাম,নিজাম উদ্দিন,ফারুকুল ইসলাম ইমন,মো. মনির,মো. বোরহান উদ্দিন,মো. ফয়সাল অরিফ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, নবী-রাসুল(সঃ) ও সাহাবায়ে কেরামের পর যুগে যুগে আউলিয়ায়ে কেরামরা মানুষের পথ প্রদর্শক হিসেবে দুনিয়াতে আসবেন। তেমনি শাহ্ আবদুল মালেক আল কুতুবী মানুষকে আল্লাহ ও রাসুল(সঃ) কে পাওয়ার সহজ পথে দেখিয়ে দিতে জীবণের শেষ সময় পর্যন্ত কাজ করে গেছেন। যুব সমাজকে ইসলামের পথে এগিয়ে এসে সকল অপকর্ম থেকে নিজেকে রক্ষা করতে হবে।