নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

শিশু ও নারী

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুন) দিনব্যাপী উপজেলার কৃষি অফিস মিলনায়তনে তথ্য অফিস পটিয়া এ কর্মশালার আয়োজন করেন।

উক্ত কর্মশালায় শিশু ও নারীদের সুরক্ষা, করোনায় স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ, তথ্য অফিস পটিয়া সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাস ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিসবাহুল সালেহীন।

এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরী সহ স্থানীয় বিভিন্ন পেশাজীবি ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন।