আনোয়ারায় ১৫০ পিচ ইয়াবা সহ আবদুল গফুর (২৬) নামের এক শীর্ষ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর থেকে তাকে আটক করা হয়। তিনি ভরাচর গ্রামের নবী হোসেনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম মামুন জানান, গোপন সংবাদ পেয়ে বরুমচড়া ভরাচর গ্রামে অভিযান চালিয়ে শঙ্খ নদীর পাড়ে নুর মোহাম্মদ এর বসত ঘরে ইয়াবা বিক্রির জন্য মজুদ করার সময় আবদুল গফুরকে আটক করা হয়৷ এসময় তার কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার অনুমান বাজারমূল্য ৪৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।








