নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় সাংবাদিকের মোটর সাইকেল চুরি

best news in chittagong
আনোয়ারায় দৈনিক যায়যায়দিনের আনোয়ারা প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলমের মোটর সাইকেল চুরি হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলার কালাবিবি দীঘি মোড় ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে এ ঘটনাটি ঘটেছে।
সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, কালাবিবি দীঘির মোড়ে ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারের পার্কিংএ মোটরসাইকেলটি রেখে সংবাদ সংগ্রহ করতে দ্বিতীয় তলায় যায়। দশ মিনিট পর এসে দেখা দেখি মোটরসাইকেলটি নেই।
তিনি জানান, মোটর সাইকেলটির নম্বর বিহীন। এ ঘটনায় আনোয়ারা থানায় সাধারন ডায়েরী করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, সাংবাদিকের মোটর সাইকেল চুরির ঘটনায় থানায় সাধারন ডায়েরী হয়েছে। মোটর সাইকেল উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে।