আনোয়ারা প্রতিনিধি: আরামিট গ্রুপের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরীর পিতা মরহুম এম.এ সেলিম চৌধুরীর স্মৃতি দিবারাত্রি মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাতে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ সরকার হাট এলাকার দ্যা সাঙ্গু কিন্ডারগার্টেন মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ রাসেল সিকদারের সভাপতিত্বে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম।
খেলা শুরুর আগে মরহুম এম.এ সেলিম চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন অতিথিরা।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা পিয়ার মোহাম্মদ, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন শাকিল, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরফান আলী, কলেজ ছাত্রলীগ নেতা মো. আবদুল্লাহ আল নোমান।
এছাড়া সংগঠনের মোহাম্মদ মামুন, সাখাওয়াত হোসেন, মাসুদ সিকদারসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খেলায় ফ্রেন্ড সার্কেল কেএসআইকে ৩-২ গোলে হারিয়ে পটিয়া পূর্ব থানা মহিয়া একে ফুটবল দল ফাইনালে উঠে। পরে আমন্ত্রিত অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি এম. জাহাঙ্গীর আলম বলেন, খেলাধুলার মাধ্যমেই যুব সমাজ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যাতে তরুণ প্রজন্ম নিজেদের জড়িয়ে না ফেলে, সে দিকে পরিবারকেও নজর রাখতে হবে। যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

