আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১আগস্ট) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বাইগ্গের ঘাট এলাকার সৈকত চর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে জেলেরা সাগরে মাছ শিকার করতে গেলে সৈকত চরে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ৷
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, অর্ধগলিত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি৷ কিভাবে মারা গেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

