আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগের মো. আশিকুর রহমান নয়ন (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন র্যাব-৭। আটককৃত নয়ন গহিরা এলাকার মালিপাড়া বাচ্চা মিয়া বাড়ির মো. ফোরকান প্রকাশ ফোরক মিয়ার পুত্র।
সোমবার (০৫ অক্টোবর) সাড়ে এগারোটায় আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বাইন্নেরঘাট এলাকা থেকে আটক করা হয় ।
এঘটনায় স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা ৮নং ওয়ার্ডের বাইগ্নের ঘাট এলাকার বাসিন্দা মো. ফোরকান প্রকাশ ফোরক মিয়ার পুত্র আশিকুর রহমান নয়ন স্কুল শিক্ষার্থী (১৭) সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে গত (২৮ জুলাই) বাড়ি থেকে নিয়ে যায়। ঔই শিক্ষার্থীর পরিবার অনেক খোঁজাখুজি করে গত ২ মাস পর (২৯ সেপ্টেম্বর) আনোয়ারা বৈরাগ ইউনিয়নের ইউনুছ কলোনী থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। সোমবার (০৫ অক্টোবর) র্যাপিড এ্যাকশন র্যাব-৭ এর একটি টহল দলকে ঔই কিশোরীর মা গহিরা দোভাষীর বাজার এলাকায় দেখতে পেয়ে ঘটনা জানালে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নয়নের স্বীকারোক্তিতে র্যাবকে জানায়, অপহরণের পর ইউনুছ কলোনীতে রেখে কিশোরীটিকে ধর্ষণ করত সে।
আনোয়ারার ওসি (তদন্ত) মোহাম্মদ দিদারুল ইসলাম বলেন, দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও দুই মাস ধরে ধর্ষণের অভিযোগে আশিকুর রহমান নয়ন নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭। পরে সোমবার রাতে নয়নকে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে র্যাব। ঔই কিশোরীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।








