আনোয়ারায় অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের দোকানে জরিমানা ও খাস খতিয়ানভূক্ত জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার জয়কালী বাজার এলাকায় ও বেলচূড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী।
তিনি জানান, জয়কালী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর সময় দেখা যায় ৪টি স্বর্ণের দোকানে মালিকগণ স্বর্ণের ওজন পরিমাপের আর্ন্তজাতিক পদ্ধতি ব্যবহার না করে সনাতন পদ্ধতিতে স্বর্ণ পরিমাপ করছেন এবং ব্যবহৃত পরিমাপক যন্ত্রটি বিএসটিআই কর্তৃক পরীক্ষীত নয়।
বর্ণিত অপরাধের কারনে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮ এর ৪৫ ও ৪৬ ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর বেলচূড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারী ১ নং খাস খতিয়ানভূক্ত জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কৃত খাস জমির পরিমান ১০ শতক। তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।








