নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় হতদরিদ্র সিএনজি চালকদেরকে আর্থিক সহায়তা দিলেন সাংসদ ওয়াসিকা

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র সিএনজি চালকদেরকে আর্থিক সহায়তা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সংরক্ষিত মহিলা সাংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় তার ব্যক্তিগত তহবিল থেকে প্রথম ধাপে ১০ জন সিএনজি চালককে ২ হাজার টাকা করে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

ধারাবাহিকতায় বিভিন্ন ধাপে উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র সিএনজি চালকদেরকে এ আর্থিক সহায়তা দেওয়া হবে।