আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় ১ হাজার পিস ইয়াবাসহ আবদুর রশিদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০২ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া বাতিঘর বেড়িবাঁধ এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রশিদ একই এলাকার মৃত শামসুল আলমের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ রাঁঙ্গাদিয়া ফাঁড়ির পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তারকৃত রশিদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।








