আনোয়ারা প্রতিনিধি: শীতের অন্ধকার কুয়াশার মধ্যে বেড়েছে গরু মহিষ চুরিসহ গ্রাম গঞ্জের নানান অপরাধ কর্মকাণ্ড। ইতিমধ্যে থানা পুলিশ গরু উদ্ধার, চোরসহ আটক করেছেন বিভিন্ন সময়ে। আর এসব অপরাধ রোধে আনোয়ারা থানা পুলিশে নিয়েছেন ভিন্ন উদ্যোগ।
রবিবার (০৬ ডিসেম্বর) বিকালে উপজেলার গ্রাম পুলিশদের রাত্রীকালীন পাহারায় উদ্বুদ্ধ করণ ও উজ্জীবিত করার জন্য টর্চ লাইট ও বাঁশি বিতরণ করেন থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার।
তিনি জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ৯৯ টি ওয়ার্ডের ৮০টি গ্রামে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন নিজ-নিজ ওয়ার্ডের গ্রাম পুলিশরা। উপজেলার বিভিন্ন স্থানে গরু ছিনতাইসহ নানান অপরাধ প্রতিরোধে রাত্রিকালীন দায়িত্ব পালনে ১শত জন গ্রাম পুলিশকে টর্চ লাইট ও বাঁশি বিতরণ শেষে নির্দেশনা দেয়া হয়।
এ সময়ে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছেন গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

