নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় ১৮ হাট-বাজারের ইজারা

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারার ১১ ইউনিয়নের ২০টি হাট-বাজারের মধ্যে ১৮টি ইজারা দিয়েছে প্রশাসন। এ বছর ইজারায় বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট ভ্যাটসহ সর্বোচ্চ ৭ কোটি ৯ লাখ ২০ হাজার টাকায় ইজারা নিয়েছেন জয়নাল আবেদীন হেলাল।

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে হাট-বাজার ইজারা সম্পন্ন হয়।

এ সময় হাট-বাজার ইজারা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলার বটতলী রুস্তম হাট ইজারা হয়েছে ৪৫ লাখ ১১ হাজার টাকা আর চাতরী চৌমহনী বাজার ইজারা হয়েছে ৬৮ লাখ ৫৬ হাজার ৫শ টাকা। ২০ টি হাট-বাজার ইজারার দরপত্র আহবান করা হলেও বারশত ইউনিয়নের পারকি হাট আর হাইলধর ইউনিয়নের খোদার হাটের কোন দরপত্র না পড়ায় এই দুইটি হাট ইজারা হয়নি।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, উপজেলার ২০টি হাট-বাজারের মধ্যে ১৮ টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকী ২ টির কোন দরপত্র জমা না পড়ায় পূনরায় ইজারার দরপত্র আহবান করা হবে।