Site icon CPLUSBD.COM

আনোয়ারায় ৩৩৬টি অত্যাধুনিক গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ডিও লেটারের অনুকূলে বরাদ্ধকৃত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধিনে ৩ শত ৩৬ টি অত্যাধুনিক গভীর নলকূপ স্থাপনের কাজের উদ্বোধন করেছেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।

সোমবার(১৭ আগষ্ট) বেলা ২টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ফুলগাজী চৌধুরী জামে মসজিদে বরাদ্ধকৃত নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী, সহকারি প্রকৌশলী তসলিমা জাহান, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা সমাজসেবক মোহাম্মদ আলী, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দীন আমজাদী, কর্ণফুলী জুলধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির আহমেদ, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজাদ সিকদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজির আহমেদ ভেট্টা, বশরুজ্জমান প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক মাউসুফ উদ্দিন মাসুম, ইউপি সদস্য আবু জাফর চৌধুরী মিজান, আমির হোসেন, মো. শহীদ ও শরফুদ্দিন চৌধুরী।