আনোয়ারা প্রতিনিধি : বর্তমান সময়ে ছাত্ররা ইলমে দ্বীন চর্চা থেকে অনেক দূরে। তাদের প্রকৃত ইলমে দ্বীনের পরিবেশ দেওয়ার লক্ষ্যে আনোয়ারার ওষখাইন শাহ্ আলী রজা (রাঃ) আলিম মাদ্রাসায় দরছে খুছুছি ক্লাস চালু করা হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) এটির উদ্বোধন করেন মাদ্রাসার পৃষ্ঠপোষক হযরত শাহ্ ছুফী ইলিয়াছ রজা।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফরিদ ও মাদ্রাসার সহ-পরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মাদ নেছার মিয়া সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও দরবারের ভক্তরা।
ওষখাইন শাহ্ আলী রজা (রাঃ) আলিম মাদ্রাসার পরিচালক শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া জানান, খুছুছি ক্লাসের মাধ্যমে দরছে নিজামীর প্রাথমিক পাঠদান ,শরীয়তের বিভিন্ন জটিল মাসয়ালার সমাধান ও বাতেল ফেরকার ভ্রান্ত্র আকিদার সঠিক জাওয়াব দেওয়ার যোগ্য গড়ে তুলা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দরছ দেওয়া হবে। পর্যায়ক্রমে সম্পূর্ণ দরসে নিজামী কোর্স চালু করা হবে।








