আনোয়ারা প্রতিনিধি : চার তরিক্বার পীর অলিকুলের শিরোমনি বেলায়তের সম্রাট, ৩৬ বছর বনবাসী আধ্যাত্মিক সাধক, মহাকবি ও ইসলামি দার্শনিক আল্লামা হযরত শাহ সুফী আলী রজা প্রকাশ কানু শাহ (রহঃ) এর দ্বিতীয় পুত্র হযরত শাহ্ সুফি এরশাদুল্লাহ মিয়া (রঃ)’র বংশধর পীরে কামেল হযরত শাহ্ সুফি আব্দুল মালেক মিয়া (রঃ) এর বার্ষিক ওরশ মোবারক কাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে৷
আনোয়ারা উপজেলার ওষখাইন আলী নগর দরবার শরীফ মালেক মঞ্জিলে আশেক্বানে তাজেদারে মদীনা (সা:) দরবারে শাহ্ আলী রজা (র:) কমিটির ব্যবস্থাপনায় ওরশ অনুষ্ঠিত হবে।
আরজগুজার: রাহনুমায়ে শরীয়ত পীরে ত্বরিকত হযরত আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীন শাহ্ (ম:জি:আ:) উক্ত বার্ষিক ওরশ মোবারকে সকল নবী প্রেমিক অলি প্রেমিক ভাইদের উপস্থিত হয়ে আল্লাহর অলির রুহানী ফয়েজ ও নেক বরকত হাসিলের জন্য আহবান জানিয়েছেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রজা ।








