আনোয়ারা প্রতিনিধি : পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে আনোয়ারায় আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ ৯নং পরৈকোড়া ইউনিয়নের উদ্যোগে ওষখাইন আলী নগর দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
১০ মহররম (২০ আগষ্ট) জুমাবার ওষখাইন শাহ আলী রজা (রহঃ) আলিম মাদ্রাসা হলরুমে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মোহাম্মদ ইলিয়াছ রজা (মা.জি.আ.)।
সভাপতির বক্তব্যে পীরজাদা মোহাম্মদ ইলিয়াছ রজা বলেন, ইমাম হোসাইন (রাঃ) কারবালার জমিনে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করে গেছেন। হক বাতিলে মাপ নির্ণয়ে নিজের জান উৎসর্গ করেন। সত্য-মিথ্যার দ্বন্দ্বে সত্য প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (রাঃ) শাহাদাত কেয়ামত পর্যন্ত অনুস্মরণীয়৷
শাহজাদা মাওলানা নেছার মিয়া’র মাহফিল পরিচালনায় প্রধান আলোচক ছিলেন মহেশখালী মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মিজানুর রহমান আল কাদেরী, বিশেষ আলোচক ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবুল মনছুর রেজভী, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আতিকুর রহমান চৌধুরী, মোঃ নুরুল হুদা, মাহফিল কমিটির সচিব হাসান জিয়াউল ইসলাম, এস এম কাজিম উদ্দীন, মোঃ লোকমান সাওদাগর, ফেরদৌস আলম বাবু, মোঃ মহিম উদ্দীন, মোঃ তৌহিদ মোঃ সেলিম, আরপ আলী, মোঃ সরওয়ার, মোঃ আইয়ুফ, মোঃ বাহাদুর, নোঃ আলী, মোঃ ছালামত আলী, আইয়ুব মিস্ত্রি, রুমেল, রায়হান, এস এম মিরু, রেজাউল করিম ও মোঃ আইয়ুব খান।
মাহফিলে সমাপনী বক্তব্য ও আখেরি মোনাজাত পরিচালনা করেন মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া৷
শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া বলেন, প্রতি বছর মাহফিল পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হলেও দুবছর ধরে করোনা মহামারীর কারণে একদিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মুসলিম উম্মার শান্তি ও করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় মোনাজাত করা হয়।








