আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা সরকারি কলেজের সাবেক অধ্যাপক, আনোয়ারা পরৈকোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবদুল আলীম আর নেই।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর ইম্পেরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)।
তাঁর মৃত্যুতে আনোয়ারা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যাপক মোঃ আবদুল আলীম দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।
তিনি নগরীর ইম্পেরিয়াল হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে স্ত্রী ও চার সন্তান সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রাতে উপজেলার দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
উপজেলার বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।








