নিউজটি শেয়ার করুন

আনোয়ারা কৃষি অফিস চাষিদের পরামর্শ দিলেন ভিডিও কনফারেন্সে

আনোয়ারা প্রতিনিধি: প্রাণঘাতী মহামারি আকার ধারণ করা করোনাভাইরা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও বোরো ফসলের পরিচর্যা এবং আউশ আবাদ বৃদ্ধির পরিকল্পনা নিয়ে সিআইজি ও অগ্রসরমান কৃষকেদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা ও পরামর্শ দিলেন আনোয়ারা উপজেলা কৃষি অফিস।

গত মঙ্গলবার রাতে উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রিয়াংকা চৌধুরী উপজেলার কৈনপুরা ব্লক ও কৈঁয়াগড় গ্রামের কৃষকদের এই পরামর্শ দেন। এতে কৃষকরা প্রশ্নের মাধ্যমে বিভিন্ন তথ্য জেনে নেয়।

আনোয়ারা উপজেলা কৃষি অফিসার হাসানুজ্জামান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে করোনায় যেন উৎপাদন বন্ধ না হয় সেই লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হল। এতে করে কৃষকেরা ঘরে বসেই সব ধরণের সেবা ও পরামর্শ কৃষকেরা পাবে। পর্যায়ক্রমে উপজেলা সব ইউনিয়নে এই সেবা প্রদান করা হবে।