আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা চাতরী ইউনিয়নে মহামারী করোনায় লকডাউনে বিপাকে পড়া ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পেলেন ৫শত পরিবার।
সোমবার (৩ মে) দুপুরে চাতরী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় ৫শত পরিবারকে নগদ অর্থ এ ঈদ উপহার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব শাহ আলম, ইউপি সদস্য আবদুল মান্নাম আজাদ, নিতাই চন্দ্র দে, রগু নাথ সরকার, জিয়াউল হক, বিকাশ ঘোষ ও মুহাম্মদ ইলিয়াস সহ প্রমুখ।
চেয়ারম্যান ইয়াছিন হিরু জানান, চাতরী ইউনিয়নে করোনা ও লকডাউনে বিপাকে পড়া হতদরিদ্র ৫শত পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আগামীতেও সরকারি সবধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।








