নিউজটি শেয়ার করুন

আনোয়ারা দক্ষিণ জেলা যুবদল সভাপতির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় রায়পুর ইউনিয়নে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দক্ষিণ জেলা যুবদলের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮আগস্ট) দুপুরে উপকূলীয় গহিরায় বেড়িবাঁধের ভাঙনে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ ৩ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন শিপু, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক আলম খান, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, দক্ষিন জেলা যুবদল নেতা হারেছ আহমদ, ইসমাইল, জামাল,ইসহাক, আব্বাস, মানিক, আলী, গিয়াস, সেলিম, আনোয়ারা যুবদল নেতা মোঃ ইসহাক, সেচ্ছাসেবক দল নেতা আবদুল কাদের, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা তারেক, মহিউদ্দিন, সাজ্জাদ, ইকবাল, মিজান, হাশেম, নজরুল, সেলিম ও গাজী নাছির প্রমুখ।