নিউজটি শেয়ার করুন

আনোয়ারা প্রকৌশলী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক এজিএম অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা প্রকৌশলী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৭জুলাই) দুপুরে উপজেলার বন্দর সেন্টারের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এজিএমে আনোয়ারা প্রকৌশলী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হাবিব উল্লাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী নেজাম উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রকৌঃ জাহেদুল আলম, কোষাধ্যক্ষ প্রকৌশলী ইফতেখার উদ্দীন, প্রকৌশলী ছলিম আল আনোয়ার, প্রকৌঃ রিয়াজুল আলম সুমন, প্রকৌঃ ফোরকান উদ্দীন , প্রকৌঃ জাকারিয়া সোহেল, প্রকৌঃ আবু আল দিদার, প্রকৌঃ আবদুর রহিম, প্রকৌঃ মাসুদ পারভেজ ,প্রকৌঃ মোঃ আবু জাফর, প্রকৌঃ শহীদুল ইসলাম, প্রকৌঃ ওসমান আলী, প্রকৌঃ আনসার উল্লাহ ও প্রকৌঃ রিফাত ওসমান রিসা প্রমুখ।