আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা প্রেসক্লাবের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদের পুকুর পাড়ে ফলজ ও বনজ চারাগাছ রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল হক, সহ-সভাপতি এম নুরুল ইসলাম, নির্বাহী সদস্য নুরুল আবছার তালুকদার, খালেদ মনছুর, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ্ সুমন, সাংগঠনিক সম্পাদক আক্কাছ উদ্দিন, গ্রন্থাগার সম্পাদক মো. ইমরান হোসাইন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক কোরবান আলী টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহেল, নির্বাহী সদস্য রেজাউল করিম সাজ্জাদ ও মহিউদ্দিন মনজুর ।
কর্মসূচীতে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। ঘূর্ণিঝড়,জ্বলোচ্ছাস থেকে রক্ষা করে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের গুরুত্ব অপরিসীম। আজকে মানুষ অজ্ঞতার কারণে চারিদিকে যে হারে গাছ নিধন করছে তার প্রতিফল খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। আসুন, আমরা সবাই একটি হলেও গাছ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হই।








