আনোয়ারা প্রতিনিধি: বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপির পক্ষে আনোয়ারা উপজেলা বারখাইন ইউনিয়নের শারদীয় দুর্গা পূজা মণ্ডপে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ১২টি পূজা মণ্ডপে গিয়ে এসব নগদ অর্থ বিতরণ করেন দক্ষিণ জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক ও বারখাইন ইউপি সদস্য আজিজুল হক আজিজ। এর আগে বারখাইন ইউনিয়নের সনাতন ধর্মালম্বী ৪৫ জনকে অর্থ প্রদান করা হয়।
বিতরণকালে আওয়ামীলীগ নেতা জসীম উদ্দীন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বারখাইন ইউপি সদস্য আজিজুল হক আজিজ বলেন, বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কাজ করে চলছেন ওয়াসিকা আয়শা খান এমপি। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনিও যেন এক মহীয়সী নারী ৷
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গোৎসবে বারখাইন ইউনিয়নের ১২টি মণ্ডপে নগদ অর্থ বিতরণ সহ ৪৫ পরিবারকে অর্থ সহয়তা দিয়েছেন ওয়াসিকা আয়শা খান এমপি।

