নিউজটি শেয়ার করুন

আনোয়ারা মাদ্রাসায় সভা ও দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন

আনোয়ারা উপজেলার বরুমচড়া বড়পীর আবদুল কাদের জিলানী (র.) সুন্নিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও হেফজ সমাপ্তকারীদের দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. জসিম উদ্দিন আমজাদীর সভাপতিত্বে ও মুহাম্মদ মামুন, আবু বক্করের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা কাযী মঈন উদ্দিন আশরাফী।

প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ আশেকুর রহমান। উদ্বোধক বারখাইন জামেয়া জুমহুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল খালেক শওকী।

বিশেষ বক্তা মাওলানা সরওয়ার কামাল আলকাদেরী, মাওলানা আবুল কাশেম আনোয়ারী। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন হেলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম ও সমাজসেবক আলহাজ্ব কামাল উদ্দিন।

অনুষ্ঠানে মাদ্রাসা থেকে হাফেজ হওয়া মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ সাব্বির, সাইফুল হক ও সাইফুল ইসলামের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

মিলাদ কিয়াম শেষে দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন।