নিউজটি শেয়ার করুন

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান’র চিকিৎসা উপকরণ সামগ্রী হস্তান্তর

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন মাস্ক, অক্সিমিটার ও ক্যানুলা হস্তান্তর করা হয়েছে৷ বুধবার (২৯ জুলাই) সকালে ‘হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান’ ইনক ইউএসএ সংগঠনের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীনের কাছে এসব হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিএমপি’র পুলিশ ইন্সপেক্টর আবদুল মতিন চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ মুসা খান, ব্যাংকার মোহাম্মদ আবদুল আজিম ও মোহাম্মদ আবদুল মাবুদ চৌধুরী প্রমুখ।
সংগঠনটি করোনা মহামারিতে চট্টগ্রামের ১৪টি উপজেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ সামগ্রী প্রদান করছেন।