নিউজটি শেয়ার করুন

আন্তঃজেলা প্রাবি প্রতিযোগিতায় প্রথমস্থান রাজস্থলীর আহনাফ

গত ২৭ ডিসেম্বর রাঙ্গামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু বাছাই পর্বে রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এস,এম,তৌফিকুল ইসলাম (আহনাফ) “শ্রেষ্ঠ কাব শিশু” নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। এসময় একাধিক প্রতিযোগীদের সাথে লড়াই করে ২য় স্থান অধিকার করেন কাপ্তাই উপজেলার মুড়ালিপাড়া সপ্রাবি ছাত্র এমং মারমা (অভি) এবং ৩য় স্থান অধিকার করেন, নানিয়ারচর মডেল সপ্রাবি ছাত্র অর্ণব চাকমা। বিচারক উডব্যাজার ও জেলা কাব লিডার শুকৃতি ভট্রাচার্য্য এবং উডব্যাজার ও সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস রাঙ্গামাটি পার্বত্য জেলা অশ্রু চৌধুরী বিচারকের দায়িত্বে ছিলেন।

ছাত্র আহনাফ এর পিতা রাজস্থলীর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শফিপুর সপ্রাবি প্রধান শিক্ষক এস,এম,আশরাফ হোসেন বলেন, আমার সন্তান কাব স্কাউটস এ জেলা পর্যায়ে অনেককেই পিছনে ফেলে প্রথম হওয়াতে আমি খুবই আনন্দিত, এই অর্জন শুধু আমার পরিবারের নয় এটা পুরা রাজস্থলী উপজেলার অর্জন বলে তিনি মনে করেন।

আহনাফ বলেন, আমি যেন ভবিষ্যতে আরো ভাল করতে পারি,আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরা উপজেলার মান রাখতে পারি বলে এজন্য সবার নিকট দোয়া কামনা করেন তিনি।