নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে ‘অনুমতির’ নিয়ম বাদ

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ রোববার এক সার্কুলারে জানায়, অনলাইনে লেনদন ‘সহজ করতে’ তাদের এই সিদ্ধান্ত।

এর ফলে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে লেনদেনের আগে গ্রাহককে আর ‘অনলাইন ট্রানজেকশন অথরাইজেশন ফর্ম (ওটিএএফ) পূরণ করে জমা দিতে হবে না।

তবে কেউ যাতে বাংলাদেশ থেকে ক্রেডিট কার্ড দিয়ে অনলাইন ক্যাসিনোতে বা জুয়ায় টাকা খরচ করতে না পারে, বিদেশি স্টক মার্কেটে বিনিয়োগ করতে না পারে, ক্রিপ্টো কারেন্সি বা লটারি টিকেট কিনতে না পারে, কিংবা অবৈধ কোনো সেবা বা পণ্য যাতে কিনতে না পারে তা ব্যাংকগুলোকে নিশ্চিত করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।