Site icon CPLUSBD.COM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগের পুষ্পমাল্য অর্পন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।

আজ ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আবদুল জব্বার, সাধারণ সম্পাদক এইচ.এম. মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আবদুল জব্বার। সাধারণ সম্পাদক এইচ.এম. মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মো. আমির হোছাইন, মো. আনছার, মো. সেলিম, শাহিদুল ইসলাম দুদু, মনিরুল ইসলাম, বাবুরাজ বড়ুয়া, রনি দে, মো. শাকিব, মো. হেফাজ, মো. বাদশা, মো. জাহেদ, মো. আক্তার ও মো. জালাল প্রমুখ।

এতে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মহান ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অকান্ত পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জননেত্রীর সেই উন্নয়ন কর্মকা-কে অব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে