আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের ৫ নারী সদস্যকে ২০ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে র্যাব-৭ ৷ আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে৷
রোববার (২০ অক্টোবর) বিকেলে খুলশী থানাধিন জাকির হোসেন রোড ভূইয়া গলিতে সন্দেহভাজন একটি সাদা বাসে থাকা পাঁচ নারীকে তল্লাসী করে ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়৷ আটককৃতরা জানান উদ্ধারকৃত ইয়াবার পরিমান বিশ হাজার পিস৷
র্যাব-৭ জানায় আটককৃত নারীরা কক্সবাজার কলাতলি এলাকার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অবস্থান করে ইয়াবা গুলো সংগ্রহ করে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম হয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বহন করা গাড়ীটি জাকির হোসেন রোড়ের ভুইয়া লেইন অতিক্রম করার সময় র্যাব-৭ তাদের আটক করে তল্লাসি চালালে তাদের কাছ থেকে ইয়াবা গুলো উদ্ধার হয়৷ আটক বাংলাদেশীদের বাড়ী ঢাকা জেলার এবং ভারতীয় নারীর বাড়ী ভারতের উত্তর আখান্ডে৷
আটককৃতদের মধ্যে চারজন নারী বাংলাদেশী আর অপর একজন নারীকে ভারতীয় নাগরিক৷ ভারতীয় নাগরীকের নাম কোমল কর৷ আটক বাংলাদেশী নারীরা হলেন, নাঈমা ইসলাম (২৮), রোজিনা বেগম (৫২), সুমাইয়া ইসলাম (২১) এবং শাহনাজ বেগম (৫০)। আটক নাঈমা ও রোজিনা, সুমাইয়া ও শাহনাজ সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে।
র্যাব জানায়, এই চক্রটি এর আগেও একাধিকবার মাদকের চালান কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে রাজধানী ঢাকা, ভারত সহ অন্যান্য দেশেও পাচার করতো।









