Site icon CPLUSBD.COM

আন্দরকিল্লায় বাণিজ্যিক ভবনে অগ্নিকান্ড

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড় শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি বাণিজ্যিক ভবনের চতুর্থ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক ধারণা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা।