সিপ্লাস প্রতিবেদক: আন্দরকিল্লা শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরনের জন্য বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন শ্রেনীর ১৬৯১ টি পাঠ্যপুস্তকসহ মিজানুর রহমান (৪৯) কে ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত দশটার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত মিজানুর রহমান (৪৯), পিতা-মাস্টার ফরিদুর রহমান, সাং-ইসলামপুর, সওদাগর বাড়ী, ১নং ওয়ার্ড, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী, বর্তমানে-মাস্টারপুল, বউবাজার, খাজা হোটেলের পাশে, সালেমার গার্ডেন, ৪র্থ তলা, থানা-বাকলিয়া, জেলা- চট্টগ্রাম।
মহানগর গোয়েন্দা (বন্দর/পশ্চিম) বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ হোছাইন কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরনের জন্য বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন শ্রেনীর ১৬৯১ টি পাঠ্যপুস্তক সহ মিজানুর রহমান (৪৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।








