Site icon CPLUSBD.COM

আপত্তিকর অবস্থায় দেখে স্ত্রী ও যুবককে পিটিয়ে হত্যা

ছবি সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: আপত্তিকর অবস্থায় দেখে স্ত্রী ও যুবককে পিটিয়ে হত্যা করেছেন স্বামী ও তার ছোট ভাই। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরার কলারোয়ায়।

সোমবার (৮ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন বলেন, ঘটনার সাথে জড়িত নিহতের স্বামী শেখ আহসান (৪৫) ও তার ছোট ভাই শেখ আসাদকে (৩৫) আটক করেছে পুলিশ। এছাড়াও নিহতের বাড়ি সংলগ্ন পাঁচিলের পাশে থেকে হত্যায় ব্যবহৃত লোহার রড ও আলামত উদ্ধার করেছে পুলিশ।

তিনি বলেন, নিহত গৃহবধূ ফাতেমার (৪০) সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে ছিলো শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পারের ছেলে নিহত করিম পারের (৩০) সাথে। ঘটনার দিন শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিহত ফাতেমার শ্বশুরবাড়ি পরিত্যক্ত এক কক্ষে আপত্তিকর অবস্থায় দুইজনকে দেখেন তার স্বামী।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, নিহত ফাতেমার বাকপ্রতিবন্ধী স্বামী ও তার ছোট দেবর মিলে প্রথমে দুইজনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে। পরে নিহত ফাতেমার গায়ে ব্যবহৃত কালো রঙের ওড়না ও গামছা দিয়ে গলায় বেঁধে আম গাছে ঝুলিয়ে রাখেন। পরে রোববার (৭ ফেব্রুয়ারি) সকোলে তাদের উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত করিম পারের বাবা জয়নাল পার একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় বলে জানান তিনি।