নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানের শিখ ও হিন্দুদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে তালেবান।

আফগানিস্তানের শিখ ও হিন্দুদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে তালেবান।

সিপ্লাস ডেস্কঃ আফগানিস্তানের সংখ্যালঘু শিখ ও হিন্দু জনগোষ্ঠীর সদস্যদের জন্য ভারতের দরোজা উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে বলেন, ‘আফগান শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। যারা আফগানিস্তান ছেড়ে আসতে চাইবে তাদের ভারতে প্রত্যাবাসন করবো।’

আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পে লাখ লাখ ডলার বিনিয়োগ করেছে ভারত। একথা জানিয়ে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উন্নয়ন প্রকল্পের সহযোগিতা করা আফগান নাগরিকদের পাশে থাকবে ভারত।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, তালেবানদের উত্থানে আতঙ্কিত হয়ে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছে হিন্দু ও শিখসহ মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের সহযোগিরা। ঠিক সেসময়ে হিন্দু ও শিখদের জীবনের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। সংখ্যালঘুদের আফগান ছেড়ে না যাওয়ারও অনুরোধ জানিয়েছেন তালেবান নেতারা।

কাবুল জয়ের পর শহরের হিন্দু ও শিখ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তালেবান প্রতিনিধিরা। তাদের কাছে মোবাইল নম্বর শেয়ার করেন তালেবান প্রতিনিধিরা। কোনো সমস্যা হলে যেন যোগাযোগ করা যায়, সেজন্যই তালেবানরা ফোন নম্বর শেয়ার করেছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে আফগান শিখ চরণ সিং বলেন, রবিবার রাতে কাবুলে প্রবেশ করে তালেবানরা। সোমবার সকালে তালেবানদের প্রতিনিধিদল গুরুদ্বারে যান। শিখ ও হিন্দুদের প্রতিনিধিদের সঙ্গে তারা কথা বলেন। শিখ ও হিন্দুরা যেন ভয় না পান এবং দেশ ছেড়ে না যান, সে ব্যাপারে আশ্বস্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here